শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’ সাঈদনগর মাদরাসার মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার ঢাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা নিকেতন ‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’ মাদরাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ- এর খতীব, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা.বা.।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়াও মাওলানা মকবুল হুসাইন, মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, মাওলানা হেদায়াতুল্লাহ আজাদীসহ  স্থানীয় ওলামায়ে-কেরাম মাহফিলে উপস্থিত থাকবেন।

অত্র মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সকলকে সবান্ধব উপস্থিত হয়ে মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ