সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

বউ যখন ঘরে আসে, আমার একটি চৌকিও ছিলো না, ছিলো না দুটি বালিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব আব্দুল্লাহ

যে মেয়েটিকে পছন্দ করে রেখেছিলাম বিয়েটা তার সঙ্গে হয় নি৷ তবে তার বিয়ের ওলিমায় গিয়েছিলাম৷ কষ্টটার মাত্রা একটু বেশী৷ মেয়েটি বিয়ের পরও আমার কাছে কিছু দিন পড়েছে৷ এটি আরও রোমান্টিক৷ বিয়েটি হয়নি কেন আমার সঙ্গে তা কষ্টের৷ শহরে আমার জায়গা বা বাসা না থাকাও একটি কারন৷ তাছাড়া ছোট মেয়েটি ছিলো আমার পছন্দের৷ বড়টি রেখে ছোটটি বিয়ে দেবে না৷ যাক সেই মেয়েটিও জানতো আমার সঙ্গে তার বিয়ের আলোচনা চলছে৷ মেয়েরা বিয়ে নিয়ে কী ভাবে তা জানা মুশকিল তবে আধুনিক যুগে মেয়েরা বিয়ে করে বিয়ে বসে না৷ আমার পছন্দের সেই মেয়েটি তেমন নয়৷ মেয়েটির নাম আমার ডায়েরিতে লেখা আছে৷ এই লেখায় তার নাম লিখলাম না৷ তার বাচ্চারা এই লেখা পড়লে সমস্যা হবে৷

আমার বিয়ে আমি আলাপ করেই করি মেয়ের পিতার সঙ্গে৷ পিতা সরল সহজ আল্লাহওয়ালা মানুষ৷ পীর৷ তবে পিরালি করে না৷ তিনি তাবলিগি মেজাযের৷ পেশায় শিক্ষক৷ শাইখুল হাদীস৷ নাম বললে নেত্রকোনার মানুষ চিনবে তাই নামটি বললাম না৷ মেয়ের বাপের সঙ্গে গল্প করে বিয়ে করেছি এটি কি অদ্ভুত লাগছে? আমার কাছে সেটি ভালো লেগেছে৷ মেয়েটিও জানতো না আমার সঙ্গে তার বিয়ে হবে৷

আমার বিয়েতে বড় বড় আলেম গিয়েছেন নেত্রকোনায়৷ মহর দশ হাজার টাকা৷ বিয়ের মেহমানদারিতে শুধু মাছের আয়োজন ছিলো৷ অনেক আইটেমের মাছ৷ আমার বিয়ে আমার বাড়ি থেকে হয় নি৷ আমার দোস্ত মাওলানা মুহাম্মদ পুকুরে গোছল করিয়েছেন৷ চুবানি পানিতে৷ আমার বন্ধু জহিরুল হক মাসউদের ঘর থেকে আমি যাত্রা করেছি৷ যাবার সময় জুতো হারিয়ে ছিলো৷ মাসুদ ভাই জুতো ক্রয় করে দিয়েছিলেন৷

নেত্রকোনা আলিয়া মাদরাসার মসজিদে আমার বিয়ের আকদ হয়৷ বিয়ে বাড়ি থেকে আমি পালিয়ে নেত্রকোনা বড় স্টেশনে চা খেতে আসি৷ সম্ভবত দোস্ত গোলাম রব্বানী ও মুহাম্মদ সাথে ছিলো৷ তিন জনের এক ড্রেস৷ সাদা জামা৷ আমি বিয়ের দিনে মুখে রোমাল দেই নি৷ মামা ছাড়া আমার বাড়ি থেকে কেউ বিয়েতে আসে নি৷
আব্বার কথা মনে পড়েছে বিয়ের দিন৷ আব্বুর স্মৃতি মনে নিয়ে আমি দুঃখটা ভুলে বা আড়াল করে রেখেছি৷

আমার দুই জন শায়খ ও উস্তায বিয়েতে গিয়েছিলেন৷ আমি তাদের প্রতি সারা জীবন এই কারনে কৃতজ্ঞ৷
বিয়ের পর আমি মেয়ের বাড়ি দুই দিন থেকে বউকে নিয়ে চলে আসি ময়মনসিংহে৷ লাজুক মেয়েটি mময়মনসিংহে চলে এলো কিন্তু আমার কি বাসা বা ঘর আছে কি না তা একবারও জানতে আগ্রহী হলো না৷ তখন আমার এক কামরার একটি à¦