সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইসলামী লেখক ফোরামের পিকনিক ৬ জানুয়ারি, নিবন্ধন শেষ পর্যায়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ আগামী ৬ জানুয়ারি শনিবার। বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনভর এই ভ্রমণের আয়োজন করা হয়েছে।

ফোরাম কর্তৃপক্ষ জানায়, ভ্রমণের নিবন্ধনের কাজ শেষ পর্যায়ে। আগামীকাল সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না। নিবন্ধন ছাড়া কেউ ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন না।

সদস্যদের জন্য প্রতি বছর এই ভ্রমণের আয়োজন করে থাকে ইসলামী লেখক ফোরাম। তবে প্রত্যেক সদস্য সঙ্গে করে সদস্য নন এমন কোনো বন্ধুকেও নিতে পারেন।

গত বছর গাজীপুরের ন্যাশনাল পার্কে দিনভর আয়োজন করা হয় এই পিকনিকের, যা ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকরা জানান, এবারের আয়োজনেও থাকবে দিনভর প্রতিযোগিতা ও সাংস্কৃতিকমূলক নানা আয়োজন। এছাড়া ঐতিহ্যের নগরী পানামসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা থাকবে। ভ্রমণে অংশগ্রহণকারী সবার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আর প্রতিযোগিতায় বিজয়ীরাও পাবেন মূল্যবান পুরস্কার।

নিবন্ধনের জন্য ০১৯১৪-৫৭৪০৪৭ ও ০১৬৭৬-৬৬৮৯০৮ নাম্বারে যোগাযোগ করতে হবে।

এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আর আয়োজন সহযোগী হিসেবে থাকছে আল নূর আলচারাল সেন্টার বাংলাদেশ, গহরপুরী ফাউন্ডেশন, আল ওয়াসি ট্রাভেলস, মাকতাবাতুল হেরাসহ কয়েকটি প্রতিষ্ঠান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ