বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রবচন সাময়িকীতে লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানি:  প্রবচন মিডিয়ার অায়োজনে আগামী বুধবার যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইন সাহিত্য পত্রিকা 'প্রবচন সাময়িকী'।

আজ রবিবার 'প্রবচন মিডিয়া'র নিজস্বসূত্রে জানা গেছে, তরুণ লেখকদেরকে সৃজনশীল লেখালেখিতে উৎসাহ প্রদান, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা লেখকদের ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের ঐক্যবদ্ধ করে শক্তিশালী প্লাটফর্ম তৈরী করার লক্ষ্যে কাজী হামদুল্লাহ, মুহাম্মাদ এমদাদ উল্লাহ ও তাওহীদ মাদানী-এর যৌথ সম্পাদনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে 'প্রবচন সাময়িকী'৷

এতে বিশেষভাবে স্থান পাবে তরুণদের লেখা। তরুণদের অগ্রাধিকার দিয়েই পথ চলবে প্রবচন সাময়িকী।

উল্লেখ্য, প্রবচন মিডিয়া সর্বপ্রথম ইসলামি সংগীতাঙ্গণে কাজ শুরু করে। ইউটিউবে তাদের প্রযোজিত অসংখ্য গান রয়েছে। গত হজ্বের মৌসুমে 'লাব্বাইক' শিরোনামে একটি এ্যারাবিক নাশীদে ব্যাপক সুনামও কুড়াতে সক্ষম হয়।

'প্রবচন সাময়িকী' তাদেরই একটি নতুন প্রকল্প। এর মাধ্যমে সাহিত্যের জগতে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রবচন মিডিয়া। সাহিত্য এবং লেখালেখিতে আগ্রহী যে কাউকে আগামী ২৬ ডিসেম্বর, মঙ্গলবারের মধ্যে তাদের নির্বাচিত ছড়া-কবিতা, গল্প এবং ক্ষুদে প্রবন্ধ পাঠিয়ে দিতে পারেন প্রবচন সাময়িকীর ঠিকানায়।

লেখা পাঠানো যাবে
Tawhidmadany96@gmail.com
উক্ত ইমেইলে৷
ম্যাসেজ করা যাবে প্রবচনের অফিসিয়াল ফেসবুক পেইজে বা প্রবচন সম্পাদকদের ফেসবুক এ্যাকাউন্টে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ