মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা কোর্সে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সময়ে স্মার্ট ও চ্যালেঞ্জিং পেশা আবৃত্তি ও উপস্থাপনা। তবে এই পেষায় ক্যারিয়ার গড়া সবার দ্বারা সম্ভব নয়। কেবল ক্রিয়েটিভ চিন্তাশীলরাই এই ধরণের পেষায় যুক্ত হতে পারেন।

আবৃত্তি ও উপস্থাপনার ক্ষেত্রে প্রমিত উচ্চারণ সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। এমনকি ভাল আবৃত্তি, গান ও অভিনয় করতেও প্রমিত উচ্চারণের প্রয়োজন। এই প্রমিত বাংলা শেখার উত্তম জায়গা হল ঢাকা কেন্দ্রিক আবৃত্তির সংগঠনগুলো।

বছরের প্রায় সব সময়ই এখন কোন না কোন সংগঠনের ভর্তি কার্যক্রম চলে। এছাড়া, বিভিন্ন বিখ্যাত আবৃত্তি শিল্পীরাও প্রশিক্ষণ দিয়ে থাকেন।

আবৃত্তিশিল্পী ও উপস্থাপক মোস্তাফিজুর রহমান-এর পরিচালনায়, প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি ও উপস্থাপনার এমনই এক কোর্সের আয়োজন করেছে  ‘দাবানল শিল্পিগোষ্ঠী’। আগামী ৫ জানুয়ারী থেকে শুরু কর্মশালা চলবে পরবর্তী ৩ মাস পর্যন্ত।

যা শেখানো হবে
প্রমিত উচ্চারণ
স্বরচর্চা
আবৃত্তি নির্মাণ
উপস্থাপনা
মাইক্রোফোনের ব্যবহার

ক্লাস শুরু : ৫ জানুয়ারী 2017
ক্লাসের সময় : প্রতি শুক্রবার সকাল ১০ টায়
ক্লাসের স্থান : ‘দাবানল শিল্পিগোষ্ঠী’ কেন্দ্রীয় অফিস ১৬ বিজয়নগর (৪র্থ তলা) ঢাকা।
কর্মশালা ফি : ১৫০০ টাকা।
যোগাযোগ : 01670114541/01729179215

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ