সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মসজিদ থেকে ইমামরা শান্তির আলো ছড়িয়ে দেন: নিউইয়র্কে ইমাম আলেমদের সভায় বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদঃ:সম্প্রতি নিউইয়র্কে কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে যাওয়ার প্রেক্ষিতে নিউইয়র্কের ইমাম ও আলেমদের সংগঠন 'ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ‘ইউএসএ’ একটি সার্বজনীন  আলোচনা সভার আয়োজন করে।

গত ১৯শে ডিসেম্বর মঙ্গলবার রাত আটটায় জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ রেফায়ীর সভাপতিত্বে ‘সন্ত্রাস প্রতিরোধে মসজিদের ইমাম ও আলেমদের করণীয়’ শীর্ষক আলোচনা সভাটি সঞ্চালনা  করেন সেক্রেটারী মাওলানা শাব্বীর আহমদ ও জয়েন্ট সেক্রেটারী মুফতি মুহাম্মদ ইসমাঈল নূরী।

হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম এর কুরআন তেলাওয়াতে সূচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা আজির উদ্দীন।লিখিত আকারে মূল বক্তব্য পাঠ করেন যথাক্রমে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, ইমাম মাওলানা আহমদ আবু সুফিয়ান(ইংলিশ),  কোষাধ্যক্ষ  ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া(বাংলা)।

মেহমান হিসেবে বক্তব্য রাখেন মেয়র এডভাইজর ড. সারা সায়ীদ, এটর্নী মঈন চৌধুরী, আইনজীবী  মোহাম্মদ এন মজুমদার, সদ্য সমাপ্ত নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ, মি. এন্থনী ডনোভিউ, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারী মোঃ রুহুল আমিন সিদ্দিক, ষ্টেট চ্যাপলেইন ইমাম মুফতি আবদুল্লাহ, মুসলিম এনওয়াইপিডি ক্যাপটেন আদিল রানা,সাংবাদিক ইমরান আনসারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুর রহমান খান, মাওলানা এম কে রহমান মাহমুদ, ইয়র্ক বাংলা  সম্পাদক মাওলানা রশীদ আহমদ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ