শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

মির্জা গালিবের প্রতি গুগলের বিশেষ সম্মানপ্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

উর্দু ভাষার অমর কবি মির্জা আসাদুল্লাহ গালিবের প্রতি সম্মান প্রদর্শন করলো গুগল ডুডল। মির্জা গালিবের ২২০তম জন্মবার্ষিকী উদযাপন করছে গুগল।

মোগল আমলের এ কবি উর্দু ও ফার্সি ভাষায় কবিতা লিখতেন। তবে তিনি অমর হয়ে আছেন তার গজলের মাধ্যমে। বহু ভাষায় তার কবিতা ও গজল অনুদিত হয়েছে।

কবি গালিব মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের বড় ছেলের সাহিত্য শিক্ষক। এছাড়াও তিনি মোগল দরবারের ঐতিহাসিক হিসেবেও নিয়োগ পান। ১৮৫০ সালে মোগল সম্রাট তাকে ‘দাবিরুল মুলক’ উপাধিতে ভূষিত করেন।

মির্জা গালিবের পূর্ণ নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান। তিনি ২৭ ডিসেম্বর ১৭৯৭ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে গালিব কবিতা লেখা শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে বিয়ে করে তিনি দিল্লিতে বসবাস শুরু করেন।

মির্জা গালিবের কবিতায় প্রেম, বিরহ, ধর্মচিন্তা ও ইতিহাস আশ্রয় পেয়েছে। তার শেষ জীবনের কবিতায় উঠে এসেছে ট্রাজেডি ও জীবনের দুর্বিষহ চিত্র। শেষ জীবনে তিনি ভয়াবহ আর্থিক সংকটে পড়েন।

উর্দু ভাষার অমর এ কবি ১৫ ফেব্রুয়ারি ১৮৬৯ সালে মৃত্যুবরণ করেন।

উর্দু গদ্য ও পদ্যে তার অবদানের স্বীকৃতি স্বরূপ তার দিল্লিরে বাড়িকে জাদুঘর বানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ