শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শিখদের জন্য খুলে দেয়া হলো ভারতের ঐতিহাসিক লাল মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোগল আমলে নির্মিত ভারতের পাঞ্জাবে অবস্থিত ঐতিহাসিক লাল মসজিদ শিখ ধর্মাবলম্বীদের জন্য খুলে দেয়া হয়েছে। তবে জোরপূর্বক নয় মুসলমানরা স্বেচ্ছায় তা খুলে দিয়েছে শিখ প্রতিবেশীদের জন্য।

পাঞ্জাবের ফতেগড় সাহিবে শিখদের ‘শহিদি জোর মেলায়’ উপস্থিত দর্শনার্থীদের খাবার স্থান সংকুলান না করায় মসজিদে তাদের খাবারের আয়োজন করা হয়েছে। তারা তিনদিন মসজিদটির একাংশ ব্যবহার করবে।

এ বিষয়ে চরণজিত সিং নামে একজন শিখ ধর্মাবলম্বী বলেন, ‘মুসলিমরা স্বেচ্ছায় আমাদের এই অনুমতি দিয়েছে। তিনদিন হলো আমরা এখানে লঙ্গরখানা খুলেছি। দুই গ্রামের মানুষ এখানে খাচ্ছে। গ্রামের বাসিন্দারা পালা করে  খাবার পরিবেশন করছে।‘

লাল মসজিদের পরিচালনার দায়িত্বে থাকা সৈয়দ মুহাম্মদ সাদিক রাজা বলেন, ‘শিখদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এখানে বাসিন্দারা মিলেমিশে থাকতে পছন্দ করে। অতীতে রাজনীতিবিদরাই আমাদের মধ্যে ফাটল ধরিয়েছে।’

এ বিষয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরমবীর সিং বলেন, শিখদের সঙ্গে মুসলিমদের কোনো সাম্প্রদায়িক সংঘাত নেই। তাদের যুদ্ধ কখনোই মুসলিম বা ইসলামের বিরুদ্ধে ছিল না। শিখদের লড়াইটা শুধু মোগল সম্রাটদের বিরুদ্ধে ছিল।

লাল মসজিদ নির্মাণ করা হয়েছিল মুঘল আমলের শেষ দিকে। প্রায় সাড়ে ৩০০ বছর আগে নির্মিত এই মসজিদটি বছর দুয়েক আগে মেরামত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ