শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘শিয়া-সুন্নি নামে আলাদা ধর্ম নেই, আমাদের ধর্ম ইসলাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্নি বা শিয়া নামে কোনো ধর্ম নেই, আমাদের ধর্ম ইসলাম এমনই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান।

গতকাল আফ্রিকা সফরে তিউনিসিয়া বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এরদোগান বলেন, পাশ্চাত্যের মিডিয়াগুলো তাকে এবং তার দেশকে সুন্নি মুসলমান নামে ডাকে। এসব মূলত মুসলমানদের বিভক্ত করার চক্রান্ত। আমাদের ধর্ম একটাই আর সেটা হলো ইসলাম।

তিনি আরও বলেন, আমরা সুন্নি বা শিয়া নামের বিভক্তির অংশ হব না। কারণ আমরা কেবল ইসলামকেই ধর্ম মনে করি। এমন চক্রান্তমূলক খেলা থেকে খুবই সতর্ক থাকা জরুরি।

জেরুসালেম বিষয়ে কিছু আরব দেশ অবিবেচনার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বরেন, ইস্তাম্বুলে ওআইসির বৈঠক কিছু আরব দেশের অংশগ্রহণ ছিল কেবল সান্ত্বনামূলক।

বছরের বিদায়ের দিনে মুসলমানদের কী করণীয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ