সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

জাতীয় সাংস্কৃতিক সংগঠন 'অনুরাগ' এর ২০১৮ -১৯ সেশনের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সাংস্কৃতিক সংগঠন 'অনুরাগ' এর ২০১৮-১৯ সেশনের কমিটি ঘোষিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুফতি মানসুর আহমাদ সাকী এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা গোলামুর রহমান আযম।

'অনুরাগ' এর প্রতিষ্ঠাতা আহমাদ আবু জাফর প্রধান পরিচালক, কবি শাহনূর শাইীন নির্বাহী পরিচালক এবং ওমর ফারুক আসাদকে পরিচালক করে ঘোষিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

'অনুরাগ' এর মিডিয়া পরিচালক তসলিম উদ্দিন জানান, কমিটি চুড়ান্ত হয়েছে গত ২৮ ডিসেম্বর তবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর অনুমোদন সাপেক্ষে গতকাল রোববার বিকেলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

'অনুরাগ' এর নব নির্বাচিত নির্বাহী পরিচালক শাহনূর শাইীন জানান, শীঘ্রই একটি কার্যকরী উপদেষ্টা কমিটি ঘোষণা করা হবে। এবং সেই লক্ষ্যে কমিটি প্রণয়নের কাজ চলছে।

তিনি জানান, আগামী ৬ জানুয়ারি গুলিস্তান খন্দকার কনভেনশন সেন্টারে নির্বাচিত উপদেষ্টা কমিটির সদস্য মন্ডলীদের নিয়ে পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হবে এবং সেদিনই আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সংগীত পরিচালক হয়েছেন কে.এম আরিফুল ইসলাম এবং সাহিত্য পরিচালক হয়েছেন কবি ইখতিয়ার হোসাইন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ