শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট তালাবদ্ধ; চত্বরে ছাত্রসমাবেশে খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রসমাবেশস্থলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অডিটরিয়াম কক্ষ তালাবদ্ধ হওয়ায় খালেদা জিয়া গেটের সামনে অপেক্ষামাণ।

মঙ্গলবার বিকেল ৪টা ২৩ মিনিটে খালেদা জিয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সামনে আসেন। এর আগে বিকেল ৩টা ৪৮মিনিটে গুলশান বাসভবন থেকে রওনা দেন খালেদা।

জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। ফলে ছাত্রসমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমাবেশের অনুমতি দিয়ে রাষ্ট্রপতির নিরাপত্তার অজুহাতে পরে তা বাতিল অগণতান্ত্রিক।’

নির্বিঘ্নে ছাত্রসমাবেশ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

একপর্যায়ে খালেদা জিয়ার রওনার খবরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সামনে জড়ো হন। সেখানে সকাল থেকেই জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে হ্যান্ড মাইকে বক্তব্য দেন তারা। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ