সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

নকীবের ‘শিশু সাহিত্য : আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদূহ: জাতীয় শিশু-কিশোর পত্রিকা নকীবের উদ্যোগে আজ ‘শিশু সাহিত্য : আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান শিশু-সাহিত্যিক ও লেখকগণ।

আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর নয় পল্টন গোল্ডেন প্লেট রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি জি. এম. রুহুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লেখক ও কথা শিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি ও ছড়াকার মহিউদ্দিন আকবর দাদু ভাই, নকীবের সাবেক উপদেষ্টা শেখ ফজলে বারী মাসউদ, নকীবের প্রতিষ্ঠাতা সম্পাদক কে.এম. আতিকুর রহমান, শিশু সাহিত্যিক কামাল হুসাইন, ছড়াকার ও সাহিত্য সংগঠক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সেক্রেটারি ছড়াকার মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু, রকমারি.কম-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট-এর টিম মেম্বার এহসানুল হক, নকীবের সাবেক সম্পাদক শায়খ ফজলুল করীম মারুফ, নকীবের সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, নকীবের নির্বাহী সম্পাদক মুহাম্মাদ আল-আমিন, নকীবের সহযোগী সম্পাদক জিয়াউল আশরাফ, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক শাহনূর শাহীন প্রমুখ।

সভার শুরুতে সুভেচ্ছা বক্তব্য দেন শায়খ ফজলুল করীম মারুফ। তিনি তার বক্তব্যে নকীবের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে বলেন, শিশুদের সাংস্কৃতিক শিক্ষা ও মানসিক বিকাশ সম্পন্ন করতে চাই। আমরা চাই শিশু তার জীবনের সঠিক জানতে পারুক। এ সময় তিনি শিশু সাহিত্যের নানা দিক তুলে ধরে তাতে লেখকদের মনোযোগী হওয়ার আহবান জানান।

ছড়াগুরু মহিউদ্দিন আকবর নকীবকে শুধু পত্রিকা প্রকাশে সীমাবদ্ধ না থেকে গঠনমূলক কাজের পরামর্শ দেন। তিনি বলেন, নকীব যদি সাহিত্য আড্ডা, লেখালেখি কর্মশালা ও সাহিত্যপুরস্কারের ব্যবস্থা করে তবে জাগরণ তৈরি হবে। লেখক তৈরির মাধ্যমে একটি বলয় তৈরি হবে।

নন্দিত কথা শিল্পি মুহাম্মদ যাইনুল আবিদীন তরুণ লেখকদের উৎসাহ দিয়ে বলেন, চেষ্টা অব্যাহত থাকলে এক সময় সাফল্য আসবে। লেখকদের মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন না করলে লেখক তৈরি হবে না।

খ্যাতিমান à¦