শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আগামীকাল পিএইচপি কুরআনের আলোর ১০ বছরপূর্তী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টেলিভিশন মিডিয়ার সুপ্রসিদ্ধ রিয়েলিটি শো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠানের ১০ বছরপূর্তী ও ২০১৮ সালের উদ্বোধনী অনুষ্ঠান আমাগীকাল।

আগামীকাল ০৬ জানুয়ারি, শনিবার রাজধানী ঢাকার  ঢাকাস্থ পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে।

প্রতি বছর পবিত্র রমজান মাসে সারা দেশের হাফেজে কুরআনদের নিয়ে এনটিভিতে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি আয়োজিত হয়।

২০০৭ সালে শুরু হয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি এখনও চলছে।  ২০১৭ সালে ১০ বছর পূর্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে আয়োজক প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি ও কুরআনের আলো ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, এলজিইডি প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফী মিজানুর রহমান।

অনুষ্ঠানে মিশর, ইন্দোনেশিয়া, তানজিনিয়িা ও ভারতসহ বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রসিদ্ধ কারীগণ উপস্থিত থাকবেন।

এছাড়া দেশ বরেণ্য আলেম উলামা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইসলামী সঙ্গীত শিল্পীদের সমারোহে মনমুগ্ধকর এ অনুষ্ঠান আয়োজন করছে কুরআনের আলো ফাউন্ডেশন।  উপলক্ষে কুরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মহান আল্লাহর দরবারে একটি সফলভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য দোয়া চাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ