সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

‘রোহিঙ্গাদের গণহত্যা ও ধর্ষণ করা হয়েছে’: ড. রশিদ আল বালুসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি বা আইপিএইচআরসি’র চেয়ারপারসন ড. রশিদ আল বালুসি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ধর্ষণ সংঘটিত হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তিনিবলেছেন, ‘আমরা দুই দিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। এতে আমরা যতটুকু জেনেছি, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নানা নির্যাতন ঘটেছে। তাই আমরা এ বিষয়ে ওআইসির কাছে প্রতিবেদন দেব’।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির ১৩ সদস্যের প্রতিনিধিদল দুইদিন ধরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আজ শুক্রবার দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং করেন।

প্রতিনিধিদলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওআইসির ভাইস চেয়ারম্যান মেড এস কে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিন্তে আবদুল্লাহ, কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানাসহ অনেকে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১৩ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছান। দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধিদল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ