শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

প্রধানমন্ত্রী ডুবন্ত নৌকা জাগিয়ে তোলার দায়িত্ব দিয়েছেন মোস্তফা জব্বারকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে একটি ডুবন্ত নৌকা জাগিয়ে তোলার দায়িত্ব দিয়েছেন।  আমার উপর আস্থা রেখে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন।  আমি সফল হলে প্রধানমন্ত্রীও সফল হবেন, শক্তিশালী হবেন।  তাঁর সম্মান রাখার জন্য আমি কাজ করব।’

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এক সপ্তাহ আমি ছাত্র থাকব, এরপর আমি আমার কাজ শুরু করব।

টেলিটকের সাফল্যের ব্যাপারে মন্ত্রী বলেন, প্রাইভেট অপারেটরগুলো আমাদের ফ্রিকোয়েন্সি ও ব্যান্ডউইথ ব্যবহার করে ব্যবসা করছে। তারা পারলে আমরা পারব না কেন? আমার বিশ্বাস, কোথাও কোনো ভুল ছিল অথবা ব্যবস্থাপনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি।  আমি এগুলো চিহ্নিত করব।’

এর আগে মন্ত্রী হেলিকাপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন।  পরে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ