শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

মাওলানা সাদকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত জানা যাবে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর আসা না আনার ব্যাপারে যাত্রাবাড়ীতে তাবলিগের শুরা ও উলামায়ে কেরামের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। তবে সেটি এখনো প্রকাশ করা হয়নি।

বৈঠক সূত্র আওয়ার ইসলামকে জানিয়েছে, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার সকালে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত এসেছে তা সরকারের কাছে হস্তান্তর করা হবে। তারা সেটি বিবেচনা করে পরবর্তীতে প্রকাশ করবেন।

রোববার সকাল আটটায় যাত্রাবাড়ী মাদরাসায় বৈঠকে বসেন তাবলিগ জামাদের শুরার ১১ সদস্য, আলেম উপদেষ্টা এবং ভারত সফরকারী প্রতিনিধি দল।

তারা দীর্ঘ বৈঠক শেষে আলোচনা পর্যালোচনার মাধ্যমে দীনের কাজে কল্যাণকর হয় এমন সিদ্ধান্তে পৌঁছেন বলে জানা যায়। তবে সেটি প্রশাসনকে না জানিয়ে প্রকাশ করা সমিচীন মনে করেননি। এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও একদিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

এর আগে শনিবার প্রশাসনের উর্ধ্বতন সব কর্মকর্তা ও তাবলিগের শুরার সদস্য এবং উলামায়ে কেরামের প্রতিনিধিগণ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠকে ভারত সফরকারী দল তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। সে ভিত্তিতে শুরা ও উপদেষ্টা আলেমদের দায়িত্ব দেয়া হয় আজকের বৈঠকে চূড়ান্ত ফয়সালার।

মাওলানা সাদ বিষয়ে উত্তরার পরামর্শ সভায় ২ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ