শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন’; মরার আগে দলকে ক্ষমতায় নিতে চাই: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় নির্বাচন ‘জীবনের শেষ নির্বাচন’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির যৌথ সভায় এরশাদ বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন, মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই।’

মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘বর্তমানে দেশের অবস্থা ভালো না। আমার ধারণা সামনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির কাছে এদেশের মানুষ নিরাপদ নয়।’

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি খেলনা নয়’। আগামী নির্বাচনে ‘আমাদের ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না।’

যৌথ সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির ঢাকা মহানগর সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য ফখরুল ইমাম প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ