শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

বিএনপি ও জোটের একক প্রার্থী: ঘোষণা ১৩ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনের জন্য আগামী ১৩ জানুয়ারি (শনিবার) প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জানা গেছে, একক প্রার্থী দেবে জোট।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

ফখরুল জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া নির্বাচনের সাতদিন আগে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।

নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নিয়ে কোনও সমস্যা হবে না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান করবো। নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী থাকবে।’

ঢাকার সাবেক কমিশনার ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ