শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

খালেদাকে বাইরে রেখে নির্বাচনের চিন্তা নেই আওয়ামী লীগের: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করার চিন্তা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেছেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, আবাধ ও সুষ্ঠু। আমরা কাউকে নির্বাচনের বাইরে রাখতে চাই না। আমরা চাই খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহণ করুক। খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার ইচ্ছা আওয়ামীলীগের নেই। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না’।

বুধবার জাতীয় যাদুঘর মিলনায়তনে থ্যালাসেমিয়া সম্পর্কে প্রচারাভিযানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হয়রানি করার জন্য খালেদা জিয়ার আদালত স্থানান্তর হয়েছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘হয়রানি নয় বরং খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আদালত স্থানান্তর করা হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ