শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

টিভি রিমোট দেয়নি স্ত্রী, তাই স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: স্ত্রী টিভি রিমোট দেয়নি তাই আত্মহত্যা করেছে স্বামী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভুপালের অশোক গার্ডেনে। খবর হিন্দুস্তান টাইমস।

ভুপালের পুলিশ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে এ কথা বলা হয়েছে।

ভুপাল পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নিহত ব্যক্তির নাম শঙ্কর বিশ্বকর্মা (৩০)৷ তিনি একটি হোটেল কাজ করতেন।

টিভি দেখতে বসে স্ত্রীর কাছে রিমোট চেয়ে না পেয়ে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্বামী শঙ্কর।

পুলিশ জানায়, শঙ্কর মদ্যপান করতেন৷ ছোট বিষয়ে প্রায়ই রাগারাগি করতেন৷ ঘটনার দিন সে কর্মস্থল থেকে বাড়িতে যান৷ বাড়ির অন্য সদস্যদের সঙ্গে রাতের খাবারও খান৷

পরে পরিবারের সবার সঙ্গে টিভি দেখতে বসেন৷টিভি দেখার সময় স্ত্রীর কাছে রিমোট চান শঙ্কর৷ কিন্তু রিমোট না দিয়ে স্বামীকে বিশ্রাম করতে বলেন তিনি৷ এর পরই পাশের ঘরে চলে যান শঙ্কর।

পরে টিভি দেখা শেষে রান্না ঘরে অন্যান্য কাজ সেরে ঘুমোতে যাওয়ার সময় স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী।

পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ