শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

তদন্ত কর্মকর্তাসহ ৭ সাক্ষীর শাস্তি দাবি করলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘মিথ্যা সাক্ষ্য’ উপস্থিত করার অভিযোগে তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ ৭ সাক্ষীর শাস্তি চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ বিশেষ জজ আদালতের ড. আখতারুজ্জামানের কাছে খালেদা জিয়ার পক্ষে এ আবেদন জানান তাঁর প্রধান আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

দণ্ডবিধির ১৯৩, ১৯৫, ১৯৬, ৪৬৬, ৪৬৯, ৪৭১ এবং ১০৯ ধারা উল্লেখ করে এই শাস্তির আবেদন করা হয়।

আদালতে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের গণমানুষের জনপ্রিয় নেত্রী। ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং তাঁর জনপ্রিয়তাকে নস্যাৎ করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে।’

মোট ১১টি যুক্তি উপস্থাপন করে এই ৭ জনকে শাস্তি দেওয়ার আবেদন করেন আইনজীবী।

এর আগে আজ বেলা ১১টা ৫৫ মিনিটে খালেদা জিয়া রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। এর পরই বিচারক বিশেষ জজ ড. আখতারুজ্জামান মামলার কার্যক্রম শুরু করেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ