শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই : মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা সা’দের ইজতেমায় অংশ গ্রহণের বিরুদ্ধে তাবলিগ জামাতের একাংশ ও আলেমগণ বিক্ষোভ সমাবেশ করেছেন।

ওই সমাবেশে  তাবলিগ জামাতের একাংশ ও আলেমগণ দিল্লির মাওলানা সা’দ কান্ধলভিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

এর আগে দুপুর ১২টা থেকে সা’দ বিরোধীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে শুরু করেন। সমাবেশে অংশ নেন কওমীপন্থী উলামা, ছাত্র জনতা ও তাবলিগ জামাতের একাংশ।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মাদপুরের শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেন, ‘মাওলানা সা’দ থাকলে কেউ ইজতেমায় অংশ নেবেন না। ইজতেমায় সা’দকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ইজতেমাকে নিয়ে কোনও ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। আমরা এই মোবারক মেহনতের শুভাকাঙ্খি। আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই।’

তাবলিগের জিম্মাদার মাওলানা লোকমান বলেন, ‘মাওলানা সা’দের উপস্থিতিতে কোনও ইজতেমা হবে না।’

তিনি আরও বলেন, ‘পুলিশ যদি আমাদের বাধা দেয়, তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে। যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তার দায় দিল্লির সা’দকেই নিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন ।’

আরটিভি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ