সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

কানাডায় মুসলিম কিশোরীর হিজাব কেটে নিয়েছে দুর্বৃত্ত, আতঙ্কে কাটছে সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যালয় থেকে ফেরার পথে এক ব্যক্তি ১১ বছর বয়সী মেয়ের হিজাবের একাংশ কেটে নিয়ে গেছেন। এ ঘটনায় ইতোমধ্যেই কানাডার টরেন্টোর পুলিশ তদন্ত শুরু করেছে।

গত শুক্রবার ছোট ভাইয়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ষষ্ঠ শ্রেণির খাওলাহ নোমান। হঠাৎ করেই একজন ব্যক্তি তাদের সামসে দাঁড়িয়ে নোমানের হিজাবের একাংশ কেটে নেওয়ার চেষ্টা করেন।

ওই ব্যক্তির হাত থেকে ছাড়া পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন নোমান। এ ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যক্তি আরেক দফায় এসে তাদের পথ রোধ করে হিজাবের একাংশ কেটে নেন।

এ ঘটনায় নোমান ব্যাপক ভয় পান। তিনি জানান, ওই ব্যক্তির ভঙ্গি দেখে আমি ভয় পেয়ে যায়। লোকটার আচরণ মোটেও সুবিধার মনে হচ্ছিল না। দুঃখজনক ব্যাপার হলো ওই ব্যক্তি আমার হিজাব দু'বার এসে কেটে নিয়ে গেছে।

নোমানের বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তির বয়স ২০ বছর হতে পারে। শরীরের গড়নের বর্ণনা শুনে পুলিশের ধারণা, এশিয়ার কোনো ব্যক্তির কাজ হতে পারে সেটা।

এদিকে নোমানের পরিবার বলছে, তাদের মেয়ে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না। বার বার কেবল সেই ঘটনার কথাই বলছে।

আলজাজিরা

এইচজে