শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিদায় মাওলানা সাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অবশেষে দিল্লি ফিরে যাচ্ছেন মাওলানা সাদ। ইতোমধ্যেই তিনি বিমানবন্দরের পৌঁছেছেন বলে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে। তার সঙ্গে ফিরে যাচ্ছেন নিজামুদ্দিন মারকাজ থেকে বিশ্ব ইজতেমার জন্য আসা ১০ জনের জামাতও।

বিশ্ব ইজতিমায় অংশ নেয়ার জন্য মাওলানা সাদ গত ১০ জানুয়ারি ঢাকায় এসেছিলেন। ইজতেমায় অংশ নেয়ার কথা থাকলেও বিক্ষোভ প্রতিবাদ ও আপত্তির মুখে অংশ নিতে পারেননি।

তিনি ঢাকায় আসার পর বাংলাদেশের তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকাজ মসজিদ কাকরাইলে ৩ দিন অবস্থান করেন  এবং গতকাল জুমার নামাজের আগে দীর্ঘ বয়ান ও নামাজের ইমামতি করেন।

বয়ানে তিনি তার বিতর্কিত বক্তব্যের ভুল স্বীকারও করেন এবং আলেমদের পরামর্শ ও সিদ্ধান্ত সাধারণ মানুষকে গুরুত্বের সঙ্গে মানার দীক্ষা দেন।

তাবলিগ জামাতের স্থপতি হজরতজি ইলিয়াস কান্ধলভি রহ. এর বংশধর মাওলানা মুহাম্মাদ ২৪-২৫ বছর ইজতেমায় অংশগ্রহণ ও বয়ান করে আসছিলেন । বেশ কয়েক বছর যাবত মুনাজাতও পরিচালনা করেছেন তিনি।

তার আপত্তিকর বক্তব্যের কারণে ভারতের দারুল উলুম দেওবন্দ অসোন্তষ প্রকাশ করে এবং দেওবন্দের সঙ্গে সহমত পোষণ করেন বাংলাদেশের আলেম ও তাবলিগের অনেক মুরব্বি ও সাথী। সবশেষে তার বক্তব্য প্রত্যাহারের বিষয়টিতে সন্তোষ হতে পারেনি দারুল উলুম দেওবন্দ। আজ তিনি বিদায় নিচ্ছেন।

এদিকে এবারের ইজতেমায় মুনাজাত পরিচালনা করবেন কাকরাইল মারকাজরে শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মাদ যুবায়ের।

বিশ্ব ইজতেমায় বরাবরই দিল্লি মারকাজ থেকে আগত মুরব্বিরাই সাধারণত শেষ মুনাজাত পরিচালনা করেন। কিন্তু মাওলানা সাদ ইজতেমায় না থাকায় এবার সে নিয়মের ব্যত্যয় ঘটছে বলে জানা যায়।

পড়ুন গতকাল কাকরাইল মারকাজে দেয়া মাওলানা সাদের বক্তব্য : ওলামায়ে কেরাম আমাদের মোহসেন, তাদের বক্তব্য আমাদের সংশোধন করবে: সাদ কান্ধলভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ