সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

‘বড় আপার একটি বিশেষ ঘটনা লেখার জন্য তর সইছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি শনিবার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৫ম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

পূর্ব প্রকাশের পর: আমার মুহতারামা বড় আপা মরহুমা নাঈমা খাতুন আর্থিক দীনতা সত্বেও জীবনভর আপন ব্যক্তিত্ব, আত্মমর্যাদাবোধ এবং স্বকীয়তা পূর্ণভাবে বজায় রেখে চলেছেন। নিজের অভাব, অনটন কখনোই কাউকে বুঝতে দেননি। তাঁর মত এমন আত্মমর্যাদাবোধসম্পন্ন দ্বিতীয় আরেকজন রমণী খুঁজে পাওয়া মুশকিল। তাঁর ব্যাপারে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখের জন্য আমার কলমের যেন তর সইছে না!

যেমনটা আমরা পূর্বে বলে এসেছি, বিবাহোত্তর জীবনে তিনি দীনহীনা রমণী ছিলেন। আর্থিক অবস্থা ছিলো খুবই করুণ। এমতাবস্থায় একবার তিনি আব্বাজানের কাছে আরজ করলেন, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে হজের সৌভাগ্য নসিব করেন।

আব্বাজান বললেন, সত্যিই তোমার হজে যাওয়ার আগ্রহ আছে?

আপাজান হ্যাঁ সূচক জবাব দিলে আব্বাজান বললেন, নাহ! তোমার হজের শওক নেই।

আপাজান বললেন, আব্বা সত্যিই আমি আগ্রহী। অনেকদিন ধরে হজে যাবার জন্য মুখিয়ে আছি।

তখন আব্বাজান জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি এ কাজের জন্য রুপি সঞ্চয় করেছো? আপাজান না সূচক জবাব দিলেন। আব্বাজান বললেন, তার মানে তোমার আগ্রহ শুধু মুখে মুখেই! বাস্তবিকপক্ষে তোমার শওক থাকলে, তুমি কিছু না কিছু অবশ্যই সঞ্চয় করতে।

আপাজান ওজর পেশ করà§