শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হিজাব নিষেধাজ্ঞা জারি প্রত্যাহার করেছে ইংল্যান্ডের সেই স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

লন্ডনের পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম এলাকার 'সেন্ট স্টিফেন' স্কুলের মুসলিম শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের ফলে স্কুল কর্তৃপক্ষ তাদের হিজাব নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

প্রাথমিক স্কুল সেন্ট স্টিফেনের কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছিলো যে, স্কুলের শিক্ষার্থীদের জন্য হিজাব এবং রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। এই সিদ্ধান্ত গ্রহণের পর সিদ্ধান্তের বিরুদ্ধে বিতর্কের সৃষ্টি হয় এবং অভিভাবকদের প্রতিবাদের ফলে স্কুল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

এধরণের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের পিতা-মাতাদের প্রতিবাদ করেন এবং এরফলে স্কুল বোর্ডের প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছে।

অভিভাবকরা বলেন, স্কুলের এই সিদ্ধান্তের কথা প্রথমে তারা মিডিয়ায় শোনেন এবং তাদের সাথে কোন আলোচনা না করেই এধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্কুল বোর্ডের প্রধান আরেফ কাভী গতকাল তার পদত্যাগ পত্র লিখেছেন। এই পত্রে তিনি লিখেছেন, আমি আশা করছি এই স্কুল সবসময়ের মতো সফল ভাবে পরিচালিত হোক এবং আমি এজন্য অনেক দুঃখিত যে আমার জন্য এই স্কুলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

আরেফ কাভী পদত্যাগ দেয়ার পর স্কুল ওয়েবসাইট লেখা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত (হিজাব নিষেধাজ্ঞা জারি) প্রত্যাহার করা হয়েছে।

সূত্র : ইকনা/আরএম

শিশুদের হিজাব-রোজার ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ স্কুলের

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ