শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নারীর অনুমতি ছাড়া স্পর্শ নিষেধ: দিল্লি আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারীর অনুমতি ছাড়া কেউ তাকে স্পর্শ করতে পারবে না। নয় বছরের এক মেয়ে শিশুকে যৌন হয়রানির মামলার রায় দিতে গিয়ে আদালত এ কথা বলেন। ওই মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, নারীরা এখনও লম্পট ও যৌন-বিকৃতি সম্পন্ন ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হচ্ছে যা দুঃখজনক

দিল্লি আদালতের অতিরিক্ত সেশন জজ সিমা মেইনি এ রায় প্রদান করেন।

রায়ে উত্তর প্রদেশের বাসিন্দা চাভি রামকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০১৪ সালে উত্তর দিল্লির মুখার্জি নগরের একটি জনাকীর্ণ বাজারে ওই শিশুকে অযাচিতভাবে স্পর্শ করায় আদালত এই সাজা দেন।

আদালত এসময় রামকে ১০ হাজার রুপি জরিমানা করেন। সেখান থেকে পাঁচ হাজার রুপি ওই শিশুটিকে দিতে বলা হয়েছে। এছাড়া ওই শিশুকে ৫০ হাজার রুপি দিতে দিল্লির স্টেট লিগ্যাল অথরিটিকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত বলেন, একজন নারীর শরীর তার নিজের। এটির ওপর তার একার অধিকার আছে। তাই যেকোনো কারণেই হোক না কেন, নারীর অনুমতি ছাড়া তার শরীরে স্পর্শ করা নিষেধ।

আদালত আরও বলছেন, নারীর গোপনীয়তার যে অধিকার রয়েছে পুরুষ তা উপলব্ধি করতে পারছে না বলে মনে হচ্ছে। এমনকি অসহায় নারীদের যৌন হেনস্থা করে নিজেদের লালসা মেটানোর আগে তারা দ্বিতীয়বার চিন্তা পর্যন্ত করে না।

এ ধরনের বিকৃত ব্যক্তিরা নারীদের হয়রানি করে যৌনভাবে মজা পান। তারা নারীদের এমনকি মেয়ে শিশুদের গোপনীয়তা নিয়েও খুব একটা ভাবে না।

খবর: টাইমস অব ইন্ডিয়া

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ