মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভারতে ট্রেনে বাংলাদেশি নারী লাঞ্চনার ঘটনায় বিএসএফ জাওয়ান বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস: ভারতে চলন্ত ট্রেন মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারী লাঞ্চনার ঘটনায় অভিুক্ত বিএসএফ জাওয়ান বহিস্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশে আসার পথে পশ্চিমবঙ্গের দমদম থেকে বারাকপুরের মাঝে ট্রেনের শৌচালয়ে গেলে শ্লীলতাহানি করেন ভিরান্না ভাবি নামের ওই বিএসএফ কনস্টেবল।

সূত্রের খবর, সোমবারের ওই ঘটনার পরে রেলের তরফে বিষয়টি বিএসএফকে জানানো হয়। তার ভিত্তিতেই শুরু হয় বিভাগীয় তদন্ত। জানা যায়, সোমবার মৈত্রী এক্সপ্রেসের যে কামরায় ঘটনাটি ঘটেছে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভিরান্ন ভাবি নামের ওই কনস্টেবল।

শ্লীলতাহানির ঘটনাতেও ওই জওয়ানের যুক্ত থাকার কথা জানা যায়। তারপরেই বিএসএফের ৯৯ ব্যাটেলিয়নে কর্মরত ওই কনস্টেবলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই এই ঘটনায় দমদম জিআরপি থানায় দায়ের হয়েছে শ্লীলতাহানির অভিযোগ। ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারায় মামলাও রুজু হয়েছে। জোরকদমে তদন্ত শুরু করেছে জিআরপি। রেলের কাছ থেকে মৈত্রী এক্সপ্রেসের সেদিনের প্যাসেঞ্জার লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শী ছিল কিনা খোঁজ শুরু হয়েছে।

এদিকে বিএসএফের তরফে ওই কনস্টেবলকে সাসপেন্ড করায় এবার তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জিআরপি সূত্রে জানা গিয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ