শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আফতাবনগরে আন্তর্জাতিক মহাসম্মেলন শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে  রাজধানী ঢাকার আফতাবনগর জহুরুল ইসলাম সিটিতে আজ ২৫ ও ২৬ জানুয়ারি ২ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

উপমহাদেশের ঐতিহ্যবাহি দীনী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী ও দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা সালমান বিজনূরী আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ’র সম্মেলনে যোগ  দিতে বাংলাদেশে আসছেন।

২ দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক এই ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ বাংলাদেশ-এর সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।

সংগঠনটির সেক্রেটারী ও শাযেখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ সম্মেলন সম্পর্কে আওয়ার ইসলামকে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ বছরের বিভিন্ন সময়ে দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছর দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ কর্তৃক আয়োজিত এই সম্মেলনর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখান থেকে মানুষের জীবন যাপনের পদ্ধতি ও ধর্মীয় সঠিক দিক-নির্দেশনা তুলে ধরা হয়। সাথেসাথে ইসলামের নামে যে সমস্ত বাতিল ফেরকা ইসলাম বহির্ভূত মতবাদ প্রচার করে আসছে, তাদের সেইসব ভ্রান্ত মতবাদ খন্ডণ করা হয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন, জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ির মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া ফরিদাবাদের মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা সুলাইমান নোমানী, মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি মনসুরুল হক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী।

সম্মেলনের আহবায়ক ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ-এর সহ-সহভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মহতি এই মজলিসে আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতি কামনা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ