শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে মিরিয়ং শহরের সেজুং হাসপাতালে শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এবিসি।

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলেও জানা যায়। দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিজং নামে হাসপাতালটি অবিস্থত|

এক কর্মকর্তা জানান, আগ্নিকাণ্ডের সময় হাসপাতালে দুই শতাধিক রোগী ছিলেন। যাদের মধ্যে বেশির ভাগই বৃদ্ধ।

ফায়ার সার্ভিসের প্রধান ম্যান-উ জানিয়েছেন, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হাসপাতালের ইমার্জেন্সি রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ