শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ফেসবুকের নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফেসবুক ঘণ্টা, মিনিট, সেকেন্ডের মতো সময়ের নতুন আরেকটি একক খুঁজে নিয়েছে ফেসবুক। নতুন এককটির নাম দেওয়া হয়েছে ফ্লিক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এটা ন্যানো সেকেন্ডের চেয়ে কিছুটা বড়।

১ সেকেন্ডের ৭০ কোটি ৫৬ লাখ ভাগের ১ ভাগকে ফ্লিক বলা হচ্ছে। অন্যদিকে ন্যানো সেকেন্ড হলো ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ। কোড শেয়ারিং সাইট গিটহাব বলছে, সময়ের এ এককটি মূলত প্রোগ্রামারদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে।

ফ্লিক বিষয়ে ফেসবুক ওপেন সোর্সের এক টুইটার পোস্টে বলা হয়, আমরা সময়ের নতুন একক ফ্লিক উদ্বোধন করেছি। এটা ন্যানো সেকেন্ডের চেয়ে সামান্য বড়। এদিকে সময়ের নতুন একক উদ্ভাবনের বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, এটা সাধারণ মানুষের ওপর কোনও প্রভাব ফেলবে না। তবে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এই একক।

অন্য গবেষকরা বলছেন, চলচ্চিত্র, টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরিতে ফ্লিক কার্যকরী ভূমিকা পালন করবে। সব মিলিয়ে প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িতদের জন্য এটা খুব উপকারে আসবে বলে মত দিয়েছেন । সূত্র: বিবিসি,


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ