শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানের ওপর ফের মার্কিন চাপ: তালেবানের ৬ নেতার ওপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকা আবারো পাকিস্তানকে হুঁশিয়ার করে বলেছে, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ইসলামাবাদকে আরো অনেক বেশি কিছু করতে হবে। একইসঙ্গে মার্কিন অর্থ মন্ত্রণালয় তালেবানের ছয় নেতাকে কালো তালিকাভুক্ত করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এই ছয় নেতার মধ্যে পাঁচজনের বিরুদ্ধে তহবিল সংগ্রহ ও তা লেনদেনের অভিযোগ তুলেছে এবং একজন হচ্ছে তালেবানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডার। নিষেধাজ্ঞার কারণে এসব ব্যক্তির সঙ্গে আমেরিকার কোনো কোম্পানি ব্যবসা করতে পারবে না।

এসব ব্যক্তি মার্কিন ও ন্যাটো জোটের সেনাদের ওপর হামলার সঙ্গে জড়িত এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থের যোগান দিচ্ছে বলে জানিয়েছে আমেরিকা। এছাড়া, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের এসব নেতা লোকজন আটক করে পণবন্দী আদায় করে এবং মূল্যবান পাথর চোরাচালান করে থাকে।

এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, “তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের নিরাপদ আশ্রয় নস্যাতের জন্য পাকিস্তান সরকারকে অবশ্যই আমেরিকার সঙ্গে কাজ করতে হবে এবং তাদের তহবিল সংগ্রহের বিষয়টিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে।” পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ