কাউসার লাবীব
প্রতিবেদক
রাজধানীতে শুক্রবার অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।
তোপখানা রোডের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকেলে তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাশীল আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।
সভায় ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক ও পরিবর্তন ডটকমের সিনিয়র সহসম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব।
তিনি বলেন, মিডিয়ার সম্ভাবনার কথা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু তার সঙ্কট আমরা অনেকে জানিও না। আর বুঝতে চাই না।
একটি পত্রিকা চালাতে হলে কী পরিমাণ সঙ্কটের মধ্য দিয়ে যেতে হয় তা মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে কিছুটা বুঝি ও জানি।
আমি একবার মুফতি আমিনি রহ. কে নিয়ে তার মৃত্যুবার্ষিকীতে একটি কলাম লিখে ছিলাম। তাতে একটি শব্দ ব্যবহার করেছিলাম। সেটা এখানে উল্লেখ করতে চাচ্ছি না।
তো লেখাটি পত্রিকায় পাব্লিস্ট হওয়ার পর ওই একটিমাত্র শব্দের জন্য ওপরের মহল থেকে চাপ আছে এবং এর জন্য সম্পাদকের কাছে আমার জবাবদিহীতার স্বিকার হতে হয়।
মাওলানা আলী হাসান তৈয়ব বলেন, ফেসবুক ইউজারদের আমি বলব, যদি আপনারা ফামাই’ ইয়া’মাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা-র দিকে লক্ষ রাখেন তাহলে আপনাদের দ্বারা কখনও অযাচিত কাজ সংঘটিত হবে না।
তিনি বলেন, কারও সমালোচনা করার ক্ষেত্রে ভালো ভাষা এবং মমতা মাখা ভাষা ব্যবহার করবেন। মানবতার নবী মুহাম্মদ সা. কখনও কঠিন ও নোংরা শব্দ ব্যবহার করতেন না। তিনি সহজ ও প্রাঞ্জল শব্দ ব্যবহার করে মানুষকে ইসলামের দিকে ডাকতেন।
আমরা যদি নিজেরা নিজেরা ঝগড়া ও সমালোচনা নিয়ে সময় ব্যয় করি তাহলে আামাদের কমন শত্রুদের বিরুদ্ধে লড়াই করব কখন? ইহুদি আর নাস্তিকরা তà§