শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার ফিলিস্তিন সফরে যাবেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলে ভ্রমণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ফিলিস্তিনে ভ্রমণ করবেন বলে জানা গেছে। খবর এনডটিভির

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদী। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন তিনি। এর আগে, গত বছরই ইসরাইল সফরে গিয়েছিলেন তিনি।

ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদিই প্রথম যিনি ফিলিস্তিনে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত বছর ইসরাইল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদী।

তবে জেরুসালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরাইলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুসালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরাইলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহু’র সফরে তার কোনো প্রভাব পড়েনি। এবার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরো স্পষ্ট করবেন মোদী, এমন মতামতই বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, গেল সপ্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু ভারত সফর করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ