শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানে বোমা হামলায় নারী-শিশুসহ ৮ শিয়া নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে আট শিয়া অনুসারি নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন। এটি হচ্ছে শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপি’র।

খবরে বলা হয়, একটি ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় কুররাম জেলার শিয়া অধ্যুষিত মাকবাল এলাকায় এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভ্যানটিতে নয়জন যাত্রী ছিলেন।

স্থানীয় সরকারের সিনিয়র কর্মকর্তা বাসির কান ওয়াজির এএফপি’কে বলেন, বিস্ফোরণে নিহত আট যাত্রীর মধ্যে তিনজন নারী ও সাত বছর বয়সী এক বালক রয়েছে।

তিনি আরও জানান, কর্মকর্তারা বিস্ফোরণে ক্ষতবিক্ষত লাশগুলোর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে যাত্রীরা সকলেই শিয়া মুসলিম অনুসারি।

স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা এ বোমা বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ