শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আফরিনের অভিযানে ৮০০ 'সন্ত্রাসী' নিহত হয়েছে: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন যে, তুর্কি সেনাবাহিনীর অলিভ ব্রাঞ্চ অভিযানে সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চল আফরিনে এখন পর্যন্ত ৮০০ 'সন্ত্রাসী' নিহত হয়েছে। খবর আনাদলুর-এর।

প্রেসিডেন্ট কমপ্লেক্সে এ দিন তার্কিস ইয়ুথ ফাউন্ডেশনের এক জমায়েত সভায় এরদোয়ান বলেন, সন্ধ্যার মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে।

২০ জানুয়ারি থেকে আফরিনকে কুর্দি বিচ্ছিন্নতাবাদি সংগঠন পিওয়াইডি ও পিকেকে মুক্ত করতে ফ্রি সিরিয়ান আর্মি সহযোগে তুরস্কের সেনাবাহিনী এ অভিযান শুরু করে।

তুরস্কের সেনা কর্তৃপক্ষের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের হাত থেকে সিরিয়ান নাগরিকদের রক্ষাই এ অভিযানের লক্ষ্য।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ও আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান চালানো হচ্ছে দাবি করে তারা।

বেসামরিক নাগরিকদের প্রতি বিশেষভাবে নজর দিয়ে শুধুমাত্র সন্ত্রাসীদের ধ্বংস করা হচ্ছে বলে জানায় তারা।

উল্লেখ্য, সিরিয়া ও তুরস্কের কুর্দিদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম ঘাঁটি হচ্ছে আফরিন। ২০১২ সাল থেকে এখান থেকে কুর্দি আন্দোলনকারীরা নিজেদের কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তুরস্কে নিষিদ্ধঘোষিত কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা মাথাচড়া দিয়ে ওঠলে আংকারা প্রশাসন চাপে পড়ে এবং তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দমন নিপীড়ন শুরু করে। পরিবর্তন ডটকম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ