সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

শ্রম আইনে পরিবর্তন আনছে সৌদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে কর্মীদের অধিকার সুরক্ষার জন্য শ্রম আইনে পরিবর্তন আনতে শূরা কাউন্সিলে ভোট আহ্বান করে সৌদি সরকার।

১৫ তম সাধারণ সেশনে শূরা কাউন্সিল শ্রম আইন ৭৫,৭৭ ও ২১৪ ধারা সংশোধন করার জন্য সামাজিক, পারিবারিক ও যুব সমিতির কমিটির দুটি প্রতিবেদন অনুসারে ভোট আহ্বান করে কাউন্সিল। কমিটি বলেছে যে সৌদি শ্রমিকদের শ্রম নির্ধারণের ক্ষেত্রে বেসরকারি খাতে ৭৭ ধারার অপব্যবহার করা হয়েছে।

এই নিবন্ধটি নিয়োগকর্তা ও কর্মচারী মধ্যে ভারসাম্য নীতির লঙ্ঘন। বেশিরভাগ দেখা যায় নিয়োগকর্তারা কর্মচারীকে ক্ষতিপূরণ ছাড়াই শ্রমিকদের বরখাস্থ করে দেয়। শূরা কাউন্সিলের সিনিয়র সদস্য মোহাম্মদ আল খুনিজি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই সংসদে সাধারণ অধিবেশন চলাকালে আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করা হবে। বেসরকারি খাতে কাজের সময় নির্ধারণ করতে চায় শূরা কাউন্সিল, যাতে শ্রমিকদের অতিরিক্ত শ্রমের ভিত্তিতে তাদের আয়ও নিশ্চিত করতে পারে।

আগামি মঙ্গলবার ১৬ তম সাধারণ অধিবেশনে শূরা সদস্যরা সৌদি আরব ন্যাশনাল গার্ড বাহিনী, সোশ্যাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন। বুধবার ১৭ তম সাধারণ সেশনে, কাউন্সিল সামাজিক, পারিবারিক, ও যুব বিষয় কমিটি কর্তৃক রাজস্বের মধ্যে দানের সংগ্রহ ও বিভাজন ব্যবস্থার বিষয়ে একটি খসড়া প্রকল্প জমা দেওয়ার সুপারিশ করবে।

সূত্র : আরব নিউজ/এটি