শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

কাতারে বাংলাদেশি মালিকানাধীন নুজুম লিমুজিনের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতার প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত ‘নুজুম গ্রুপে’র প্রথম প্রকল্প ‘নুজুম লিমুজিন’ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নুজুম গ্রুপের উদ্যোক্তা ও ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নুজুম লিমুজিন’ এর কাতারি স্পন্সর শেখ গানেম হোসেন মুরাইখি ।

অনারেবল ডিরেক্টর হাফেজ মাওলানা হাবিব জুবায়ের এর কণ্ঠে কুরআন কারিম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

নুজুম গ্রুপের প্রধান উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ বলেন, নুজুম গ্রুপের আজকের এই সফলতার পেছনে সকল পরিচালক এবং শেয়ার হোল্ডারদের অবদান রয়েছে , তাই আমি সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে নুজুম গ্রুপ কাতারে একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে নুজুম গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুল হাসিব চৌধুরী বলেন, আমাদের পথ চলা মাত্র শুরু হয়েছে । আমাদের গন্তব্য বহু দূরে। আপনাদের সহযোগিতা পেল আমাদের কাংখিত লক্ষ্যে এগিয়ে যাবো দুর্বার গতিতে ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ গানেম হোসেন মুরাইখি বলেন, হালালভাবে ব্যবসা পরিচালনা করবেন তাহলে আল্লাহ তাআলার রহমত আপনাদের সাথে থাকবে। আপনাদের সন্তানদের হালাল খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে তারা সৎ সন্তান হিসেবে গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ নুজুম গ্রুপ কাতার প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত সর্ব বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। যার নেতৃত্বে রয়েছে একদল দক্ষ ও যোগ্য লোক। আপনাদের সবার সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠান একদিন কাতার প্রবাসী বাংলাদেশিদের আশা ভরসার স্থানে পরিণত হবে ইনশাআল্লাহ ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনারেবল ডিরেক্টর হাফেজ মাওলানা ইজাবুল হক, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, পারচেজ ডিরেক্টর শাহ মাসুম খাদেম, মার্কেটিং ডিরেক্টর বশির আহমেদ প্রমুখ।

যে কারণে কলকাতার বড় মসজিদের নাম ‘নাখোদা মসজিদ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ