শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রংধনু মিরপুর শাখার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংধনুর প্রতিষ্ঠাতা-পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদ ও  উপস্থাপক হাফেজ কারী হেলালুদ্দীন খানের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক পথযাত্রা শুরু হলো রংধনু মিরপুর শাখার।

গতকাল শুক্রবার সকাল দশটায় মিরপুরে ইসলামী সাংস্কৃতিক সংসদের (ইসাস) সভাপতি হাফেজ মাও. এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্টের সেক্রেটারী জেনারেল ডা. সৈয়দ শামসুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক সবার খবরের সম্পাদক হাফেজ মাও.আবদুল গাফফার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ ক্লিনিকের চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম, ইসাসের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আসাদ বিন নুর মুহাম্মদ, সুরের ভুবনের পরিচালক হাফেজ মাও. মাহমুদ আরিফীন।

এছাড়াও  দারুল হুদা মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ কারী সোহাইল মাহমুদ, আবদুর রশিদ, হাফেজ কারী আলী আহসান, কারী বাশার মাহমুদসহ রংধনুর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ