শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হিজবুল্লাহর ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

হিজবুল্লাহর স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব বাণিজ্যের মাধ্যমে নিজের আর্থিক সামর্থ্য সচল রাখে হিজবুল্লাহ।

হোয়াইট হাউজ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় বাণিজ্য বন্ধ ও সম্পদ জব্দের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া লেবানন, সিয়েরালিওন, লাইবেরিয়া ও ঘানার মোট ১৩ ব্যক্তিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে সাতজন ব্যবসায়ী রয়েছেন।

মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্য ও পশ্চিম আফ্রিকায় বিস্তৃত হিজবুল্লাহর নেটওয়ার্ককে চিহ্নিত ও বাধাগ্রস্ত করতে মার্কিন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিরলসভাবে বিশ্বজুড়ে হিজবুল্লাহর অর্থনৈতিক নেটওয়ার্ক নস্যাৎ করব।

হিজবুল্লাহর ওপর ইরানের প্রভাব সীমাবদ্ধ করার অংশ হিসেবে মার্কিন প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ প্রক্রিয়ার প্রথম অংশ হচ্ছে এটা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ