সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

খালেদার রায় : বেফাক কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার মামলার রায় হওয়ার পর দেশের উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের কাউন্সিলে অনিশ্চয়তা তৈরি করেছে। দেশের পরিস্থিতির অবনতি হলে কাউন্সিল স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছে বেফাকের সহ-সভাপতি ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসূফ সাহেব।

আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার ফরিদাবাদ মাদরাসায় এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারা জানান, বেফাকের কাউন্সিল বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ঢাকার বেফাক অফিসে মজলিসে খাসের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। মাওলানা মুসলেহ উদ্দিন রাজু বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আগামীকাল পযন্ত দেখে সিদ্ধান্ত নিবো কাউন্সিল হবে কি না।

এ পর্যন্ত যা দেখছি মনে হয় দেশের পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। তাই কাউন্সিল হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়াও বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী এ সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ঢাকায় অবস্থান করবেন। তাই আমরা কাউন্সিল করার সর্বোচ্চ চেষ্টা করবো।

/এটি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ