বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুসলমান হয়েও আজানের শব্দে আপত্তি জাভেদ আখতারের !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

গতবছর আজানের শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন খ্যাতনামা কণ্ঠশিল্পী সনু নিগাম। একবছর পর একই প্রসঙ্গে সনুকে সমর্থন জানালেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার। মুসলমান হয়েও মসজিদে লাউডস্পিকারে আজানের শব্দ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি।

বিতর্কের সময়েও সনুর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে গতকাল রাতে একটি টুইট করেন জাভেদ আখতার। বলেন, ‘আমি সম্পূর্ণভাবে সনু নিগামকে সমর্থন জানাই। মসজিদে লাউডস্পিকার ব্যবহার উচিত নয়। আবাসিক এলাকা প্রার্থনার জন্য নয়।’

এরপর জাভেদ আখতারের এই টুইট মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার সমর্থনে এগিয়ে আসেন। আবার কেউ সেখানেই ক্ষোভ প্রকাশ করেন। এক ব্যক্তি লিখেছেন, ‘আপনার আগের টুইট দেখেই আপনার উদ্দেশ্য বোঝা যাচ্ছে। তবে এই টুইটে আপনার ভণ্ডামি সামনে এসেছে।’

এদিকে এর পালটা জবাবে জাভেদ আখতার লেখেন, ‘আমি প্রত্যেক ভুলকে ভুল ও ঠিককে ঠিক বলি। সমস্যাটা হল, আপনার মতো কিছু মানুষকে নিয়ে যারা শুধু অন্যের দোষ খুঁজতে পছন্দ করেন।’

উল্লেখ্য, গতবছর সনুর টুইটে ছড়িয়েছিল বিতর্ক। আজানে লাউডস্পিকার ব্যবহার করায় আপত্তি তুলে তিনি লিখেছিলেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন। আমি মুসলিম নই। কিন্তু প্রতিদিন আজানের শব্দে ঘুম ভাঙে। এই জোরপূর্বক অ্যাধ্যাত্মিকতা এদেশে কবে বন্ধ হবে?’ এরপর একাধিক হুমকি পেয়েছিলেন তিনি। গত সপ্তাহে পাকিস্তানের এক সংগঠন থেকে হত্যার হুমকি পান সনু। তারপরই মুম্বাই পুলিশ তার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ