শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ভারতে অনলাইনে ভাইরাল কথিত লাভ জিহাদ তালিকা; পেছনে কট্টরপন্থী গোষ্ঠী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে ১০০-র মত মেয়ের প্রোফাইল শেয়ার করেছে কিছু হিন্দু গোষ্ঠী। তাদের অভিযোগ, এরা সকলেই লাভ জিহাদের শিকার, মুসলিম ছেলেদের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই মেয়েদের খুঁজে ব্যবস্থা নেওয়ার জন্য হিন্দুদের আহ্বান জানিয়েছে তারা।

এর জেরে আতঙ্কে কাটাচ্ছেন কলকাতার ২ তরুণ তরুণী। তাঁরা কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন, যে তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে।

জানুয়ারিতে ফেসবুকে ১০২টি হিন্দু-মুসলিম জুটির তালিকা প্রকাশ হয় হিন্দুত্ব বার্তা নামে একটি পেজে। তাতে লেখা ছিল, এই তালিকা সে সব হিন্দু মেয়ের যারা লাভ জিহাদের শিকার হয়েছে বা হচ্ছে। সব হিন্দু বাঘের কাছে অনুরোধ, এই তালিকায় যত ছেলে রয়েছে তাদের খুঁজে বার করে শিকার করুন। এই পোস্ট নিয়ে সব জায়গায় আলোচনা শুরু হলে হিন্দুত্ব বার্তা পোস্টটি ডিলিট করে দেয়।

এই তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় হিন্দু-মুসলিম প্রেমিক প্রেমিকাদের উত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ। এরপরেই সাইবার সেলে অভিযোগ করেছেন ওই জুটি। তাঁদের বক্তব্য, বেশ কয়েকজন তাঁদের টার্গেট করেছে, এমনকী খুনের হুমকিও দেওয়া হচ্ছে। তাই তাঁদের অনুরোধ, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

পুলিস জানিয়েছে, অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে তারা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ