বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আজ ফাগুনের প্রথম দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আজ বসন্তের প্রথম দিন। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বাংলা বারো মাসের ফাল্গুন-চৈত্র দুই মাস বসন্তকাল। ফাল্গুনের প্রথম দিন থেকেই বসন্তের শুরু।

বসন্ত এলে শীতের তীব্রতা কেটে ফুলের সৌরভে বসন্তের আগমন হৃদয় আন্দোলিত করে সকল প্রাণের।

নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে কংক্রিটের শহরে বসন্তের আগমন চোখে না পড়লেও গাঁয়ের মেঠোপথে এখনো খুঁজে পাওয়া যায় বসন্তের আগমনী বার্তা। বসন্তে শুরু হয় কৃষক-কৃষাণীর প্রাণের উৎসব নবান্নের মেলা।

মাঠের পর মাঠে আউস-আমন, কালো মানিকসহ আরো নানান ধরনের ধানে কৃষকের গোলা ভরার সময় এই ফাগুনে। তাইতো ফাগুন আসে গাঁয়ের মেঠোপথ ধরে। কোথাও সময়ের আগ-পিছ ব্যাবধান হলেও ফাগুনেই শুরু নবান্ন উৎসব।

শহুরে জীবনে বসন্তের বার্তা জোরালো না হলেও শহরবাসীকে স্মরণ করিয়ে দিতে গণমাধ্যমের সজাগ দৃষ্টি কাউকে ভুলতে দেয় না যে, আজ ফাগুন, আজ বসন্ত।

তবে বসন্ত উদযাপনে গ্রামের চেয়ে শহরের মানুষই বেশি সচেতন। রাজধানী ঢাকা আজ ফাগুনের সাজে আলোকিত হবে। তরুণ-তরুণীরা ভিড় জমাবে অমর একুশে বইমেলায়। স্কুল,কলেজ-বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাস মুখরিত হবে ফাগুনের গানে।

ফেসবুক, টুইটার, ইমো, মোবাইল ফোনে এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে একজন আরেকেজনকে ফাগুনের শুভেচ্ছা জানাবে আজ। ঋতুরাজ বসন্ত বলে কথা। সবার মনেই আজ নতুন দিনের গান উঠবে।

উৎসব প্রেমিরা বসন্তের খোঁজে বেরিয়ে পড়বে রাজধানীরি বিভিন্ন সবুজায়ন পার্ক ও ফুলের দোকান গুলোতে। উৎসবে পোষাকে আজ জানান দিবে ফাগুন এসেছে, বসন্ত এসেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ