শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

বিমানের রং সাদা হয় কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিমান বা প্লেনের সঙ্গে পরিচিত নয় এমন কাউকে পাওয়া যাবে না। কেউ হয়তো প্লেনে চড়েছে, কেউ চড়েনি। কিন্তু সত্যিকারের প্লেন না দেখলেও প্লেনের ছবি দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। আচ্ছা, যখন প্লেন দেখো, কখনো কি প্লেনের রং খেয়াল করেছো?

বিমান বা প্লেনের সঙ্গে পরিচিত নয় এমন কাউকে পাওয়া যাবে না। কেউ হয়তো প্লেনে চড়েছে, কেউ চড়েনি। কিন্তু সত্যিকারের প্লেন না দেখলেও প্লেনের ছবি দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। আচ্ছা, যখন প্লেন দেখো, কখনো কি প্লেনের রং খেয়াল করেছো?

যদি খেয়াল করে থাকো, তাহলে দেখবে প্রায় সব প্লেনই সাদা রঙের হয়। মজার কথা হলো রং সাদাই হতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তাহলে কেন প্লেনের রং সাদা হয়?

বিমানের রং সাদা হওয়ার অনেকগুলো কারণ আছে। ভাবলে অবাক লাগবে, কিন্তু বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটা যোগ রয়েছে! আসলে সাদা রং তাপকে শোষণ করে না। প্রতিফলিত করে দেয়। ফলে সাদা কাপড় পরলে যেমন গরম কম লাগে, তেমনই সাদা রংয়ের বিমানও সহজে গরম হয় না।

তাছাড়া, বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ফুটো হলে, তেল চুঁইয়ে পড়লে বা কোনও ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে এ সাদা রং। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মেলে বিমানের। দিনের বেলাতেই কেবল নয়, রাতের বেলাতেও সাদা রংয়ের জন্য সহজেই চোখে পড়ে বিমানকে।

তা ছাড়া আরও একটি কারণ আছে। সেটা একেবারেই অর্থনৈতিক। আসলে বিমানে সাদা রং করতে যা খরচ সেটা অন্য রংয়ের তুলনায় অনেক কম। এমনিতেই খুব বড় আকারের বিমান রং করার খরচ বিপুল। তাই সাদা রং করলে সেই বিশাল বাজেটকে অনেকটাই ম্যানেজ করা যায়।

তাছাড়া রোদের তেজে অন্য রং সহজেই ফ্যাকাশে হয়ে যায়। সাদা রং সেই তুলনায় অনেক দিন পর্যন্ত অবিকৃত থাকে। তথ্যসূত্র : ইন্টারনেট /আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ