সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘নুকতাবিহীন ৪০০ পৃষ্ঠার সিরাতগ্রন্থ লেখার অনন্য কৃতিত্ব আমার সপ্তম ভাইয়ের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি সপ্তাহে দুদিন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ প্রকাশ হলো ১২ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

আমাদের ভাইবোনদের মধ্যে সপ্তম নাম্বারে, মুহাম্মদ ওলি রাজি মাদ্দাযিল্লুহুম। দেওবন্দে থাকাকালীন তিনি দারুল উলুমের হিফজ বিভাগে পড়তেন। আল্লাহ তা'আলা তাকে অস্বাভাবিক মেধা, মননশক্তি এবং উপস্থিত জবাবের যোগ্যতা দান করেছেন।

তিনি অত্যন্ত অমায়িক আচরণের অধিকারী এবং এসব তাঁর খোদা প্রদত্ত প্রতিভা। তিনি যখন শের, কবিতার ময়দানে পা রাখলেন, সেখানে তিনি একজন অনন্য কবির ভূমিকায় অবতীর্ণ হলেন।

শিক্ষকতার পেশায় আসলেন, সেখানে করাচি গ্রামার স্কুল এবং করাচি ইউনিভার্সিটিতে ইসলামিয়াত পড়ানোর কালে অসংখ্য লোকের জীবনের মোর ঘুরিয়ে দিয়েছেন। ইংলিশে এম এ (মাস্টার্স) করেছেন, সে যোগ্যতা বলে বিভিন্ন দীনি কিতাবের ইংরেজি অনুবাদের খেদমত আঞ্জাম দিয়েছেন।

একুশে বইমেলায় প্রকাশিত সব বইয়ের তালিকা দেখুন এখানে

‘বাইবেল ছে কুর'আন তক’ এবং মির্জাদের ব্যাপারে ‘উম্মাতে মুসলিমা কা মাওকিফ’ কিতাবদুটির ইংরেজি অনুবাদ তার হাত ধরেই হয়েছে। আল বালাগের ইংরেজি সংখ্যা আজ অবধি তার ব্যবস্থাপনায় বেরোচ্ছে।</