শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

কীভাবে জানবেন আপনার ফোনটি ফোর-জি সাপোর্ট করে কি না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আপনার ফোন এবং সিমকার্ডটি ফোরটি সাপোর্ট করবে কিনা, একটি এসএমএসের মাধ্যমেই তা জেনে নিতে পারবেন।

এজন্য গ্রামীণফোন গ্রাহকরা *১২১*৩২৩২# লিখে ডায়াল করলে ফিরতি এসএমএসেই আপনার সিম ও হ্যান্ডসেটটি ফোরজি কিনা সেই তথ্য জানতে পারবেন।

এজন্য রবি ও এয়ারটেল ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২৩*৪৪# লিখে।

বাংলালিংক গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে ফোরজি লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানতে পারবেন সিমটি ফোরজি কিনা।

টেলিটক এ বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানায়নি।

প্রাথমিকভাবে এই সেবা আইফোনের বেশিরভাগ হ্যান্ডসেটেই পাওয়া যাবে না বলে জানিয়েছে বিটিআরসি। আর এই সেবা নিতে দরকার হবে তিনটি বিষয়ের। চলুন জেনে যাক এ সেবার বিস্তারিত।

রবি’র রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শাহেদ আলম ফোরজি সেবা নিয়ে বলেন, এ সেবা নিতে হলে মূলত তিনটি বিষয়ের প্রয়োজন হবে। প্রথমত, আপনাকে ফোরজি সিম নিতে হবে, হ্যান্ডসেটটিতে ফোরজি সাপোর্ট করতে হবে এবং ফোরজি নেটওয়ার্কের মধ্যে অবস্থান করতে হবে।

তবে মোবাইল ফোন অপারেটরগুলো কিছুদিন আগে থেকেই ফোরজি সিম কার্ড বাজারে ছাড়তে শুরু করেছে।

অন্যদিকে ফোরজি সাপোর্ট করবে এমন হ্যান্ডসেটও রয়েছে অনেকের হাতে। তবে এই হ্যান্ডসেটের সংখ্যা মাত্র ৮ শতাংশ বলে দাবি করেন শাহেদ। সময়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ