মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

বইমেলায় এলো আমিনুল ইসলাম হুসাইনী’র ‘জিলাপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রায়হান রাশেদ: আধুনিকোত্তর এই যুগে, তারুণ্যের দোহায় দিয়ে আগামী প্রজন্ম যখন ছুটে চলছে বেহায়াপনা আর নগ্নতার দিকে, হেঁটে চলছে ‘ভুল জীবন’ নিয়ে।

জীবন বিধ্বংসী প্রাণহীন লেখা পড়ে তারা যখন বিভ্রান্ত আর অন্ধকার জগতে মৃতপ্রায়, তখন তাদের উজ্জীবিত করার প্রয়াসে আমিনুল ইসলাম হুসাইনী রচনা করে চলেছেন ঈমান জাগানিয়া পবিত্র আলোর গল্প।

অসভ্যতার প্রহেলিকাচ্ছন্নতাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে তিনি গল্পে তুলে আনছেন মহাসত্যের গান। তাঁর প্রতিটি গল্পেই থাকে শুদ্ধতার ছোঁয়া, সত্যের আহ্বান।

একুশে বইমেলা প্রকাশিত যে কোন বই ঘরে বসে কিনতে ক্লিক করুন 

ধর্ম, মানুষ, মন, প্রেম, প্রকৃতি, পরিবার, সমাজ, দেশ, মুক্তিযোদ্ধ ও পৃথিবীর কথা ফুটে উঠে তাঁর গল্পের পরতে পরতে।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ এ, গল্পকার আমিনুল ইসলাম হুসাইনী’র কিশোর গল্পগ্রন্থ ‘জিলাপি’।

জিলাপিতে মোট ১৪টি গল্প আছে। গল্পের ভাঁজে ভাঁজে মেখে দেয়া হয়েছে একটি কিশোরের সত্যিকারের মানুষ হয়ে ওঠার উপকরণ। ধনী দরিদ্রের সংঘাত, হিংসাপরায়নতা আর প্রযুক্তির ভুল ব্যবহারে ভবিষ্যত প্রজন্ম কতোটা ধ্বংসের অতলে যাচ্ছে, জিলাপিতে তা’ই তুলে ধরা হয়েছে।

যা থেকে শিক্ষা নিতে পারলে কিশোরদের মনন হবে কোমল এবং পবিত্র। হবে নৈতিকতায় পুষ্ট।

বইটি প্রকাশিত হয়েছে ইসলামী ‘রাহনুমা প্রকাশনী’র অঙ্গপ্রতিষ্ঠান ‘রংধনু প্রকাশনী’।

পরিবেশনায় রয়েছে দাঁড়িকমা প্রকাশনী। উন্নতমানের কাগজ, মজবুত বাঁধায় আর আইএসবিএন নাম্বার বইটির গুণগতমানকে করেছে সমৃদ্ধ।

প্রচ্ছদশিল্পী সাজিদুল ইসলাম সাজিদের আঁকা বইটির গায়ের মূল্য ১৪০ টাকা।

বইমেলায় বইটি পাওয়া যাবে ৬৬৬ নং স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে অনলাইন বুকশপ রকমারি ডটকম এবং কিতাবঘর ডটকমে।

ভাষা চর্চা নিয়ে তিন আলেমের ৩ বই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ