শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বার্লিনে বোরকা পরা নারীর উপর হামলাকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

জার্মানির রাজধানী বার্লিনের এক সুপারমার্কেটে সোমবার সন্ধ্যায় বাজার করতে গিয়েছিলেন ২৮ বছর বয়সি এক নারী৷ সেই সময় আরেক নারী জোর করে তাঁর বোরকা খুলে ফেলেন এবং তাঁর উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করেন৷

মঙ্গলবার এসব তথ্য জানায় পুলিশ৷ হামলাকারী নারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ এখন তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে৷

প্রাথমিক তদন্তে জানা গেছে, যে নারীর উপর হামলা হয়েছে, তিনি তুরস্কের নাগরিক৷ জোর করে বোরকা খোলার সময় তিনি মাথায় আঘাত পেয়েছেন৷ আর যে নারী হামলা চালিয়েছেন, তিনি আজারবাইজান থেকে এসেছেন৷ অবশ্য প্রাথমিকভাবে তাঁর জাতীয়তা জানা যায়নি৷

উল্লেখ্য, জার্মানিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর পুরো মুখ ঢাকা বোরকা পরায় নিষেধাজ্ঞা রয়েছে৷ এছাড়া বাভারিয়াসহ কয়েকটি রাজ্যে নির্দিষ্ট কিছু প্রকাশ্য স্থানে বোরকা পরায় নিষেধাজ্ঞা রয়েছে৷

তবে ইসলামবিরোধী গোষ্ঠীগুলো জার্মানিতে বোরকার উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে৷

২০১৬ সালের সেপ্টেম্বরে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের এক রেস্তোরাঁয় নিকাব পরিহিত এক নারীকে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছিল৷

এদিকে, ২০১৭ সালের প্রথম ছয় মাসে জার্মানিতে মুসলিমদের উপর ১৮টি সহিংস আক্রমণের ঘটনা ঘটে বলে সংসদে জানানো হয়েছিল৷

এছাড়া একই বছরের প্রথম ছয় মাসে ৩৯২টি ইসলামবিদ্বেষ প্রণোদিত ঘটনা ঘটেছিল বলেও জানানো হয়৷ ইন্টারনেটে মুসলিমদের অথবা মুসলিম শরণার্থীদের বিরুদ্ধে প্ররোচনা – তথাকথিত ‘হেট স্পিচ' – হুমকি বা শাসানিমূলক বার্তা, রাজপথে হিজাব পরিহিত মহিলা অথবা মুসলিম পুরুষদের উপর আক্রমণ, এছাড়া মুসলিমদের বাড়ি অথবা সম্পত্তির ক্ষতিসাধন কিংবা দেয়ালে নাৎসি স্লোগান লেখা ইত্যাদি ইসলামবিদ্বেষী অপরাধমূলক কার্যকলাপের মধ্যে পড়ে৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ