শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সিলেটে ১৪ কৃতি আলেম সংবর্ধনা পাচ্ছেন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল মতীন এর নামে গঠিত সংস্থা মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট 'র উদ্যোগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় কেমুসাস সিলেট 'র হলরুম শহীদ সুলেমান হলে কৃতি ছাত্রদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হবে।

বিগত বছর (১৪৩৮ হি.) আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ 'র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধা তালিকায় অবস্থানকারী সিলেট বিভাগের শীর্ষ ১৪ কৃতি তরুণ আলেমকে এ সংবর্ধনা ও বৃত্তিপ্রদান করা হবে।

অনুষ্ঠানে আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ 'র শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, দরগাহ, কাজিরবাজার, রেঙ্গা, ভার্থখলা, সোবহানীঘাট, গলমুকাপন, জাহানপুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মুহতামিম, নাযিম, সিনিয়র শিক্ষকবৃন্দ, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক সহ দেশ-বিদেশের আমন্ত্রিত ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সফল করার জন্য ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসান আহমদ ও সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ সকলের প্রতি আহবান জানিয়েছেন।

চলে গেলন অন্ধ হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ